Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. তথ্যপ্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. প্রবাস
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

অন্য উদ্যোক্তাদের নকল না করে নিজের সম্ভাবনা খুঁজতে হবে

প্রতিবেদক
faithitweb@gmail.com
July 28, 2025 7:49 am

‘গ্রো ইয়োর রিডার’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাদিয়া জাফরিন খান। শিশুদের বৃহত্তর কল্যাণে কীভাবে শিক্ষা কৌশল ব্যবহার করতে হয় তার অনন্য উদাহরণ স্থাপন করেছেন তিনি। প্রান্তিক শিশুদের জন্য তার শিক্ষামূলক উদ্যোগ বেশ প্রশংসিত।

শিক্ষায় শীর্ষ ১০০ নেতার পুরস্কার পেয়েছেন সাদিয়া জাফরিন খান। শিক্ষা, নারীর এগিয়ে যাওয়ার বিষয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সাইফুল হক মিঠু

সাদিয়া জাফরীন খান: দীর্ঘদিন ধরেই আমি পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করছি। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে ‘টিচ ফর বাংলাদেশ’-এ ফেলোশিপের কাজ শুরু করি। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর পড়াই। তখন মনে হলো পিছিয়ে পড়া মানুষের জন্য কাজটা কেবল শুরু হয়েছে। তারপর থেকে ‘গ্রো ইয়োর রিডার’ ফাউন্ডেশন নিয়ে কাজ শুরু করি।

আমি দেখলাম প্রান্তিক জনগোষ্ঠীর বিদ্যালয়গুলোতে শ্রেণিকক্ষে শিক্ষার্থী-শিক্ষক অনুপাত অনেক বেশি। শ্রেণিকক্ষে ৬০-৭০, কখনো ১০০ জন শিক্ষার্থীও থাকে। একজন শিক্ষকের পক্ষে এত বেশি শিক্ষার্থীকে সঠিক পাঠদান করা একেবারে অসম্ভব। ফলে অনেক শিশু তাদের যে ন্যূনতম দক্ষতা থাকা দরকার সেটাও অর্জন করতে পারছে না। কিন্তু তারা পরবর্তী শ্রেণিতে ভর্তি হচ্ছে। একসময় তারা মাধ্যমিক পরীক্ষাও পাস করে ফেলছে।

শিক্ষার্থীরা এক ক্লাস থেকে অন্য ক্লাসে উন্নীত হচ্ছে ঠিকই। কিন্তু তারা গুণগত শিক্ষাটা পাচ্ছে না। প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারছে না। শতভাগ শিশু মৌলিক শিক্ষা পাচ্ছে, কিন্তু প্রকৃত শেখাটা হচ্ছে না। স্কুলে ভর্তি হওয়া বা নিয়মিত যাওয়া ও শেখা দুটো আলাদা বিষয়। ফেলোশিপের পর দেখলাম শিক্ষাখাতে কাজ করার অনেক সুযোগ আছে। এখানে আরও অনেক মানুষের এগিয়ে আসা উচিত।

সর্বশেষ - রাজনীতি