Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. তথ্যপ্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. প্রবাস
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

কাজী নজরুল ইসলামের কবিতায় আধুনিকতার প্রভাব

প্রতিবেদক
faithitweb@gmail.com
July 28, 2025 7:44 am

বাংলা সাহিত্যের ইতিহাসে কাজী নজরুল ইসলাম এক মহীরুহ। যিনি শুধু কবি ছিলেন না, ছিলেন এক বিদ্রোহী মনন, এক নবজাগরণের দূত। বিংশ শতকের গোড়ার দিকে বাংলা কবিতা যখন এক অনির্দিষ্ট রূপরেখা ও পরিমিত আঙ্গিকের গণ্ডিতে আবদ্ধ; তখন নজরুল তাঁর কবিতায় ভেঙে ফেলেন সেই প্রচলিত কাঠামো। সাহসী ভাষা, নতুন চিন্তাধারা, ধর্ম ও সমাজ নিয়ে অভাবিত দৃষ্টিভঙ্গি, নারীর মর্যাদা ও মানবিকতার গদ্য—সব মিলিয়ে নজরুল হয়ে ওঠেন বাংলা সাহিত্যে আধুনিকতার এক অগ্রদূত। নজরুলের কবিতার আধুনিকতা কেবল কাব্যরীতির দিক থেকে নয় বরং রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও নতুন ধারণার জন্ম দেয়। তাই এ প্রবন্ধে আমরা বিশ্লেষণ করবো নজরুলের কবিতায় আধুনিকতার প্রকাশ, তার রূপান্তর ও বাংলা সাহিত্যে এবং সমাজে তার সুদূরপ্রসারী প্রভাব।

আধুনিকতার তাত্ত্বিক প্রেক্ষাপট
আধুনিকতা শুধু একটি সাহিত্যিক বা নন্দনতাত্ত্বিক পরিভাষা নয়, এটি একটি পূর্ণাঙ্গ দার্শনিক ও সাংস্কৃতিক আন্দোলন। ইউরোপে উনবিংশ শতাব্দীর শেষভাগে শুরু হওয়া এই আন্দোলনের প্রভাব পড়ে শিল্পকলা, সাহিত্য, সংগীত, স্থাপত্যসহ মানব সভ্যতার প্রায় প্রতিটি ক্ষেত্রে। আধুনিকতা বলতে বোঝানো হয়, প্রচলিত ও প্রথাগত ধারণার অবসান ঘটিয়ে যুক্তিবাদ, ব্যক্তি স্বাধীনতা, বাস্তবতা ও আত্ম-অনুসন্ধানের পথকে অনুসরণ করা।

আধুনিকতার মূল বৈশিষ্ট্য
>> ধর্মীয় ও সামন্তবাদী কাঠামোর বিরোধিতা
>> শিল্প ও সাহিত্যে যুক্তি ও বাস্তবতার প্রতিফলন
>> ব্যক্তিস্বাতন্ত্র্য ও মানবিক অভিজ্ঞতার প্রতি গুরুত্ব
>> ছন্দ ও আঙ্গিকে স্বাধীনতা
>> রাজনৈতিক ও সামাজিক সচেতনতা
>> অনিশ্চয়তা, সংকট ও দ্রোহের চেতনা।

বাংলা সাহিত্যে আধুনিকতার সূচনা
বাংলা সাহিত্যে আধুনিকতা এসেছে উনিশ শতকের মধ্যভাগ থেকে। প্রথমে প্রবন্ধ ও গদ্যের মাধ্যমে, পরে কাব্যে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও মাইকেল মধুসূদন দত্ত প্রমুখ সাহিত্যিকরা আধুনিকতার বীজ রোপণ করেন। তবে কাব্যভাষার ক্ষেত্রে নজরুল ইসলামের আগমনের পর আধুনিকতা প্রকৃত অর্থে এক বিপ্লবে রূপ নেয়। ড. আনিসুজ্জামান বলেন, ‘আধুনিকতার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা। এ আকাঙ্ক্ষা নজরুলের কবিতায় এক প্রতিবাদী ঝংকারে ফুটে ওঠে।’ (বাংলা সাহিত্য ও আধুনিকতা, আনিসুজ্জামান, বাংলা একাডেমি, ২০০০)

সর্বশেষ - রাজনীতি