Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. তথ্যপ্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. প্রবাস
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

গুগল কানেক্ট লাইভ টোকিওতে অংশ নিয়েছেন ৮ বাংলাদেশি

প্রতিবেদক
faithitweb@gmail.com
July 28, 2025 7:24 am

ম্যাপস উন্নয়নে অবদান রাখায় গুগলের আমন্ত্রণে ‘কানেক্ট লাইভ টোকিও ২০২৫’-এ অংশ নিয়েছেন আটজন বাংলাদেশি লোকাল গাইডস।

জাপানের টোকিওতে ২৪ ও ২৫ জুলাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত অভিজ্ঞ কন্ট্রিবিউটরদের নিয়ে গুগল আয়োজন করেছে এই মর্যাদাপূর্ণ বার্ষিক সম্মেলন। এ সম্মেলনে অংশ নিয়েছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি দম্পতি পাভেল সারওয়ার ও সুমাইয়া জাফরিন চৌধুরী। বাংলাদেশের থেকে অংশগ্রহণ করেছেন– মো. শফিউল বাশার, মাহাবুব হাসান, শাহ মো. সুলতান, শাকিল আখতার খান এবং বিশ্বজিৎ চক্রবর্তী। এছাড়া জাপান প্রবাসী তৃষা ত্রিসু-ও এই সম্মেলনে অংশ নিয়েছেন।

গুগল লোকাল গাইডস হলো একটি স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ গুগল ম্যাপে নতুন তথ্য যোগ, ছবি-ভিডিও শেয়ার, রিভিউ প্রদানসহ নানা কার্যক্রমের মাধ্যমে গুগল ম্যাপকে আরও সমৃদ্ধ ও তথ্যবহুল করে তুলছেন। বাংলাদেশি লোকাল গাইডরা এই প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের সংস্কৃতি, ঐতিহ্য, স্থাপনা ও স্থানীয় উদ্যোগগুলো বিশ্ব-দরবারে তুলে ধরছেন। বিশ্বমঞ্চে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে তাদের এই অবদান প্রশংসনীয়।

সর্বশেষ - রাজনীতি