Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. তথ্যপ্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. প্রবাস
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

চতুর্থ টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে হারালো অস্ট্রেলিয়া

প্রতিবেদক
faithitweb@gmail.com
July 28, 2025 6:22 am

রান তাড়ায় ম্যাচ জেতার ক্ষেত্রে তারাই সেরা, আবারও প্রমাণ করলো অস্ট্রেলিয়া। ২০৬ রান তাড়া করে চতুর্থ টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে অসিরা। ৩ উইকেটের জয়ে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে মিচেল মার্শের দল। এতে টেস্টের পর সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজেও হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে ক্যারিবীয়রা।

বাংলাদেশ সময় আজ রোববার সকালে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ৪ বলে হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটি মাত্র ৩১ রানের হলেও লড়াই করার মতো পুঁজি বোর্ডে জমা হয়েছিল। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিস ও ক্যামেরন গ্রিনের বিধ্বংসী ব্যাটিংয়ে উড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

স্বাগতিকদের হয়ে ১৫ বলে ৩১ রান করেন শারফেন রাদারফোর্ড। রোভম্যান পাওয়েল ২২ আর রোমারিও শেফার্ড ১৮ বলে নেন ২৮ রান করে। জেমস হোল্ডার ১৬ বলে ২৬ ও ওপেনার ব্রান্ডন কিংস ১০ বলে ১৮ রান করেন। মূলত বড় কোনো জুটি না হওয়ায় পুঁজি ২৫০ এর কাছাকাছি নিতে পারেনি ক্যারিবীয়রা।

সর্বশেষ - বাংলাদেশ