Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. তথ্যপ্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. প্রবাস
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

সিনেমা থেকে সরে দাঁড়ালেন অভিনেতা খায়রুল বাসার

প্রতিবেদক
faithitweb@gmail.com
July 28, 2025 6:29 am

কলকাতার সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। ‘ভালোবাসার মরসুম’ শিরোনামের এ সিনেমাটিতে তার সঙ্গে ‘থ্রি ইডিয়টস’ খ্যাত অভিনেতা শারমান যোশির পাশাপাশি থাকার কথা ছিল অভিনেতা খায়রুল বাসারের। কিন্তু হঠাৎ করেই এই অভিনেতা জানালেন তিনি ছবিটিতে থাকছেন না।

এক ফেসবুক স্ট্যাটাসে খায়রুল বাসার লিখেন, ‘ভালোবাসার মরসুম’ সিনেমায় সম্পৃক্ত হবার কথাবার্তা আগাচ্ছিলো।খুব শীঘ্রই চুক্তিবদ্ধ হতে যাচ্ছিলাম, যদি শিডিউল জটিলতার সমাধান করতে পারতাম। সংগত কারণে আমি এই সিনেমায় থাকতে পারছি না। ধন্যবাদ।

এদিকে ‘ভালোবাসার মরসুম’ সিনেমাটির জন্য অভিনেতা চুক্তিবদ্ধ হননি জানালেও পরিচালক বলছেন, ছবিটির জন্য বাসার চুক্তিবদ্ধ হয়েছেন এবং তার পারিশ্রমিকের এক চতুর্থাংশ অভিনেতাকে দেওয়া হয়েছে। ‘ভালবাসার মরসুম’ সিনেমাটিতে তানজিন তিশা-শারমান যোশি ছাড়া আরো রয়েছেন সুস্মিতা চ্যাটার্জি।

সর্বশেষ - বাংলাদেশ