Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. তথ্যপ্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. প্রবাস
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

৪৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ৬ আগস্ট

প্রতিবেদক
faithitweb@gmail.com
July 28, 2025 7:33 am

তিন হাজার চিকিৎসক নিয়োগ দিতে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এ পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

প্রথম ধাপে ৭০২ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার সময়সূচি জানানো হয়েছে। সূচি অনুযায়ী- আগামী ৬ আগস্ট মৌখিক পরীক্ষা শুরু হবে, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

রোববার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। এর আগে গত ২০ জুলাই ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষার (এমসিকিউ) ফল প্রকাশ করা হয়। এতে মোট ৫ হাজার ২০৬ জন। তারা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

সর্বশেষ - বাংলাদেশ