Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. তথ্যপ্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. প্রবাস
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যায় নেটজুড়ে ক্ষোভ

প্রতিবেদক
faithitweb@gmail.com
July 28, 2025 7:10 am

সম্প্রতি রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে লাল চাঁদ সোহাগ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পাথর মেরে হত্যা করা হয়েছে। নৃশংস এ হত্যাকাণ্ডের প্রতিবাদে নেটজুড়ে ক্ষোভ প্রকাশ করছেন নাগরিকরা। তারা দ্রুত এর বিচার দাবি করেন। সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।

কবি ও সাংবাদিক পলিয়ার ওয়াহিদ লিখেছেন, ‘আকাশে আগুন আগুন জোছনা/ জমিনে পাথর থেঁতলানো লাশ/ দম বন্ধ লাগে আল্লা…/ কেড়ে নাও অমৃত প্রশ্বাস।’

কবি ঋজু রেজওয়ান লিখেছেন, ‘সেই পুরানা খেলা বন্ধ করুন। নিজ দলের লোকেরা অপরাধ করলে তার দায় দল এড়াতে পারে? পারে না! এই দায় এড়ানোর চেষ্টাকে অপরাজনীতি বলে। আগে চিন্তা করুন, আপনার দলের লোকদের কীভাবে সামলাবেন? দুটি (পুরান ঢাকা ও খুলনা) হত্যাকাণ্ডের দুজন ভিক্টিম আপনার দলেরও নেতা। আর যারা হত্যাযজ্ঞে উল্লাস করল, তারাও আপনার দলের নেতা। বিধায় সব দায় তো আপনাদেরই। এ দায় থেকে বাঁচতে চাইলে আপনাদেরই চিন্তা করতে হবে। আমরা আপনার দলের একজন নেতাকে মানুষ হিসাবেই দেখি, তাই এই জঘন্য হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও দ্রুত বিচার চাই। এমন বিচার চাই, বিশ্বজিৎ হত্যাকারীদের মতো মামলা থেকে খালাস না যেন পায়।’

সর্বশেষ - কৃষি ও প্রকৃতি