Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. তথ্যপ্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. প্রবাস
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

মালয়েশিয়ায় জুলাইযোদ্ধাদের স্মরণ প্রবাসীদের

প্রতিবেদক
faithitweb@gmail.com
July 28, 2025 7:23 am

জুলাই ঐক্য পরিষদ মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা স্মরণ করেছেন জুলাই বিপ্লবের সাহসী অংশগ্রহণকারীদের। অনুষ্ঠানে রাজনৈতিক সচেতনতা, দেশপ্রেম ও জাতীয় ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। হাইকমিশনার বলেন, জুলাই ২০২৪ কেবল একটি আন্দোলনের দিন নয়—এটি প্রবাসে থেকেও দেশের প্রতি দায়িত্ব পালনের প্রতীক। তরুণদের এমন ঐক্যবদ্ধ উদ্যোগ জাতি হিসেবে আমাদের আশাবাদী করে তোলে।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকা এক সাহসী দৃষ্টান্ত। জুলাই বিপ্লব ছিল একটি আত্মমর্যাদার প্রতিরোধ, যেখানে হাজারো তরুণ জীবন দিয়েছেন স্বাধীনতার নতুন স্বপ্নে। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর ‘জুলাই বিপ্লব’ নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। ‘জুলাই ঐক্য পরিষদ’ এর সদস্যদের পরিবেশনায় দেশাত্মবোধক সংগীত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে। সম্প্রতি ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহত কোমলমতি শিশুদের স্মরণে ৩০ সেকেন্ড নীরবতা পালন এবং বিশেষ দোয়া করা হয়।

জুলাই বিপ্লবের প্রত্যক্ষ অংশগ্রহণকারীরা তাদের স্মৃতিচারণে বলেন, এটি ছিল আত্মত্যাগ, দৃঢ়তা ও সম্মিলিত প্রতিরোধের এক মহামূহূর্ত। তারা আবু সাঈদ, মীর মুগ্ধ, ওয়াসিম, ফাইয়াজসহ প্রায় দুই হাজার শহীদের অবদান স্মরণ করেন এবং জীবিত আহতদের পুনর্বাসনে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপের দাবি জানান।

সর্বশেষ - কৃষি ও প্রকৃতি