Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. তথ্যপ্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. প্রবাস
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

৪০০ বছর আগের ঘাঘড়া খাঁনবাড়ি জামে মসজিদ

প্রতিবেদক
faithitweb@gmail.com
July 28, 2025 7:27 am

মুঘল আমলে নির্মিত ঘাঘড়া খানবাড়ি জামে মসজিদটি শেরপুরের ঐতিহ্যবাহী নিদর্শন। ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের ঘাঘড়া লস্কর এলাকায় মসজিদটি বাংলা ১২২৮ সনে, যা ইংরেজি সাল গণনা অনুযায়ী ১৬০৮ সালে নির্মিত হয়। কথিত আছে, পালানো খা ও জব্বার খা নামে দুই ভাই কোনো এক রাজ্যের সেনাপতি ছিলেন। কয়েকশ বছর আগে যুদ্ধে পরাজিত হয়ে তারা ঝিনাইগাতী এসে আশ্রয় নেন। সেখানে মসজিদটি নির্মাণ করেন।

জানা যায়, মসজিদটির ইটগুলো চারকোণা টালির মতো। ইতিহাস থেকে জানা যায়, আজ থেকে প্রায় ছয়-সাতশ বছর আগে এই ইটের ব্যবহার ছিল। মসজিদের আস্তরণে ঝিনুক চূর্ণ অথবা ঝিনুকের লালার সঙ্গে সুরকি, পাট বা তন্তু জাতীয় আঁশ ব্যবহার করা হয়েছে। এক গম্বুজবিশিষ্ট মসজিদটির নির্মাণ কৌশলে গ্রিক ও কোরিন থিয়ান রীতির প্রতিফলন লক্ষ্য করা যায়। দরজায় কষ্টি পাথরে খোদাই করা আরবি ভাষায় নির্মাণকাল দেওয়া ছিল। ২০২৩ সালের ১৮ ডিসেম্বর রাতে কষ্টিপাথরটি চুরি হয়ে যায়। মসজিদটির বয়স সঠিকভাবে কেউ বলতে না পারলেও কারুকার্য ও নির্মাণশৈলী থেকে ধারণা করা হয়, এটি বক্সার বিদ্রোহী হিরঙ্গী খানের সময়কালে নির্মাণ করা হতে পারে।

সর্বশেষ - লাইফস্টাইল