Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. তথ্যপ্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. প্রবাস
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

প্রাথমিকে স্থগিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান হবে ৩১ জুলাই

প্রতিবেদক
faithitweb@gmail.com
July 28, 2025 7:32 am

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানামালা স্থগিত করেছিল সরকার। সেজন্য দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়েও গত ২২ থেকে ২৪ জুলাইয়ের সব অনুষ্ঠান স্থগিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

স্থগিত এ অনুষ্ঠানামালার নতুন সূচি প্রকাশ করেছে মন্ত্রণালয়। নতুন আদেশ অনুযায়ী- শুধুমাত্র ২৪ জুলাই স্থগিত হওয়ায় অনুষ্ঠান আগামী ৩১ জুলাই আয়োজন করা হবে।

আদেশে বলা হয়, মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কারণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫-এর ২২-২৪ জুলাই তারিখ পর্যন্ত নির্ধারিত অনুষ্ঠানমালা স্থগিত করা হয়েছে। এ কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২৪ জুলাই তারিখের অনুষ্ঠানসমূহ আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - লাইফস্টাইল