Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. তথ্যপ্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. প্রবাস
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ

প্রতিবেদক
faithitweb@gmail.com
July 28, 2025 7:56 am

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষক- শিক্ষার্থীরা।

রোববার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন শেষে সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কে অবরোধ করেন তারা। এতে সড়কের উভয় পাশে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হাসান তালুকদার, প্রো-ভিসি প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ও ট্রেজারার ড. ফিরোজ আহমদ অংশ নেন।

ভিসি ড. হাসান তালুকদার বলেন, শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষক এবং সংশ্লিষ্টরাও চরম ভোগান্তির মধ্যে আছেন। আমরা পড়াতে পারছি না, শিক্ষার পরিবেশ নেই। এবার দেয়ালে পিঠ ঠেকে গেছে। দাবি পূরণ না হলে রাজপথ ছাড়বো না।
অবরোধ শেষে শিক্ষার্থীরা ঘোষণা দেন, ২৮ জুলাই সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ সংলগ্ন ঢাকা-পাবনা মহাসড়কে প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - কৃষি ও প্রকৃতি