পাল্টা শুল্ক নিয়ে তৃতীয় দফার আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছে বাংলাদেশের প্রতিনিধিদল। রোববার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, আগামী ২৯ ও ৩০ জুলাই তৃতীয় ও চূড়ান্ত শুল্ক আলোচনা হবে। সচিব বলেন বলেন, ২৩ জুলাই আমরা আমাদের অবস্থানপত্র দিয়েছিলাম। আগামী ২৯-৩০ জুলাই সরাসরি বৈঠক হবে ওয়াশিংটনে ইউএসটিআরের অফিসে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সেখানে উপস্থিত থাকবেন। সোমবার আমিও যাবো।
















