Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. তথ্যপ্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. প্রবাস
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করলো রাশিয়া

প্রতিবেদক
faithitweb@gmail.com
July 28, 2025 6:11 am

ইউক্রেনে সামরিক অভিযানে সহযোগী এশীয় মিত্র উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে রাশিয়া রোববার (২৭ জুলাই) থেকে সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে। রাশিয়ার নর্ডউইন্ড এয়ারলাইন্স পরিচালিত প্রথম মস্কো-পিয়ংইয়ং ফ্লাইটটি জিএমটি স্থানীয় সময় বিকেল ৪টায় ছাড়ার কথা এবং আট ঘণ্টা পর উত্তর কোরিয়ার রাজধানীতে অবতরণ করার কথা রয়েছে। নর্ডউইন্ড একসময় ইউরোপের বিভিন্ন পর্যটন গন্তব্যে ফ্লাইট চালাতো। এখন রাশিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে নতুন গন্তব্যে সেবা দিচ্ছে। এই রুটে একমুখী টিকিটের দাম ধরা হয়েছে ৪৫ হাজার রুবল (প্রায় ৫৭০ মার্কিন ডলার)।

সর্বশেষ - প্রবাস