Monday , 28 July 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আর্ন্তজাতিক
  4. ক্যাম্পাস
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. তথ্যপ্রযুক্তি
  8. নারী ও শিশু
  9. প্রবাস
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. ভ্রমণ
  13. মতামত
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল

নায়ক জসীমের ছেলে রাতুলের অকালমৃত্যু, কী হয়েছিল তার?

প্রতিবেদক
faithitweb@gmail.com
July 28, 2025 6:26 am

মাত্র ৩৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে ও ব্যান্ড ওউন্ডর ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল। রোববার (২৭ জুলাইবিকেল সাড়ে ৩টার দিকে জিমে থাকার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে। ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, বেলা সাড়ে ৩টার দিকে উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হৃদ্‌রোগে আক্রান্ত হন রাতুল। তাৎক্ষণিকভাবে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে নেওয়া হয়।

লুবনা জেনারেল হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারের সুপারভাইজার মাসুদ রানা গণমাধ্যমেকে জানানরাতুলকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত ফেরানো যায়নি। হাসপাতাল থেকে বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহ বাসায় নেওয়া হয়েছে।

সর্বশেষ - রাজনীতি